সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
‘পাওনা পরিশোধ করার পরিবর্তে শ্রমিকদের হত্যা করা হয়েছে’

‘পাওনা পরিশোধ করার পরিবর্তে শ্রমিকদের হত্যা করা হয়েছে’

চট্টগ্রামের বাঁশখালীতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এস আলম গ্রুপের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে সক্রিয় সংগঠন থ্রিফিফটি ডট অরগ ও ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

থ্রিফিফটি ডট অরগ এর সংগঠক শিবায়ন আজ এক বিবৃতিতে বলেন, ‘এই ভয়াবহ ট্রাজেডি কখনই ঘটার কথা ছিল না। মহামারিতে আমরা এখন আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। শ্রমিকদের প্রাপ্য পাওনা না পরিশোধ করার পরিবর্তে ঠাণ্ডা মাথায় তাদের হত্যা করা হয়েছে। শ্রমিকদের মজুরি পাওয়াটা মৌলিক মানবাধিকার—এটা পেলে তাদের আন্দোলনই করতে হতো না। এ থেকে এটা পরিষ্কার যে কয়লা আমাদের জীবনের জন্য কতটা বিধ্বংসী। এই কোম্পানিগুলো শুধু জলবায়ু বিপর্যয়ই ঘটাচ্ছে না, তারা পাঁচজন পরিশ্রমী মানুষের প্রাণহানির জন্য দায়ী যারা ছিলেন কারও সন্তান, বাবা কিংবা ভাই। আমরা তাদের জন্য ন্যায়বিচার চাই।’ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রতিষ্ঠাতা সোহানুর রহমান বলেন, ‘শ্রমিকদের প্রাণহানিতে একজন তরুণ জলবায়ু যোদ্ধা হিসেবে যারপরনাই আমি স্তম্ভিত ও বিমর্ষ। শ্রমিকদের অধিকার ও বকেয়া বেতন দাবি করে তারা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছিলেন। কিন্তু এর বিনিময়ে তাদের জীবন দিতে হলো। সেপকো থ্রি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের অবস্থা ও এই হতাহতের ঘটনা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। কর্তৃপক্ষকে অবশ্যই এটা বলতে হবে যে কেন শ্রমিকদের ওপর গুলি চলল।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers