সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চিকিৎসককে ‘হয়রানির’ প্রতিবাদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের দাবি

চিকিৎসককে ‘হয়রানির’ প্রতিবাদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ডা. মোছা. সাঈদা শওকতকে রোববার দুপুরে এলিফ্যান্ট রোডে হয়রানি করা হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ এবং লকডাউনে স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।এতে বলা হয়, বিএসএমএমইউ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোছা. সাঈদা শওকত কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে লকডাউনে পুলিশের টহলদলের সদস্যদের সঙ্গে কথোপকথনের ভিডিও বিএসএমএমইউ কর্তৃপক্ষের নজরে এসেছে। ডা. সাঈদা শওকত এই প্রতিষ্ঠানের লোগো সংবলিত গাড়িতে করে এলিফ্যান্ট রোডে পৗঁছানোর পর পুলিশ টহলদল তাকে থামায়। পরিচয় চাওয়া হলে তিনি তার চিকিৎসক পরিচয় জানান। এ সময় ওই টহলদল তার চিকিৎসক পরিচিতিকে ‘ভুয়া’ বলে এবং অসৌজন্যমূলকভাবে তাকে গাড়ি থেকে নামতে বলা হয়। ওই সময় তিনি তার নাম ও বিশ্ববিদ্যালয়ের লোগোওয়ালা

এপ্রোন পরা ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনকারী পুলিশের আচরণে এবং তাকে ‘ভুয়া’ বলায় ডা. সাঈদা শওকত ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান, যার খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে রমনা ডিভিশনের ডেপুটি পুলিশ ও নিউমার্কেট থানার ওসির সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে।বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলেছে, করোনা প্রাদুর্ভাবের ক্রান্তিলগ্নে বিএসএমএমইউসহ দেশের সব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে রোগীর জীবন রক্ষার কাজে নিবেদিত রয়েছেন। ইতিমধ্যে অনেক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অসংখ্য স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত করোনা আক্রান্ত হচ্ছেন। এমন সময় দেশসেবায় নিবেদিত চিকিৎসককে অপমান করার বিষয়টি চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, যা দেশব্যাপী চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা সৃষ্টি করেছে। এ অবস্থায় বিএসএমএমইউ একজন নারী চিকিৎসককে হয়রানির প্রতিবাদ এবং চলমান করোনা চিকিৎসার স্বার্থে স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের বিষয়ে প্রয়োজনীয় নেওয়ার জোর দাবি জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers