সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মঠবাড়িয়ায় বালুর মধ্যে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলছে, অটো জব্দ, গ্রেপ্তার ১

মঠবাড়িয়ায় বালুর মধ্যে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলছে, অটো জব্দ, গ্রেপ্তার ১

লিখেছেন স্টাফ রিপোর্টের

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় বালুর মধ্যে পুতে রাখা নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত অটো চালক আলমগীর হোসেন (৩৯) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের পুত্র ।অটো চালক আলমগীর গত ৪ এপ্রিল নতুন অটোরিক্সাসহ নিখোঁজ হয়। পরের দিন তার ভাই হুমায়ূন কবির ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে মঠাবড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি মাসুদুজ্জামান বলেন, নিহত আলমগীরের অটো রিক্সাটি সোমবার ভোর রাতে উপজেলার বড়মাছুয়া এলাকার একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকরা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার বড়শৌলা গ্রামের নান্না মৃধার ছেলে ফকিরহাটের অস্থায়ী বাসিন্দা মজিবর মৃধা ও তার সহযোগিরা মিলে কৌশলে অলমগীরকে অটো রিক্সাসহ অপহরণ করে মঠবাড়িয়ায় এনে শ্বাসরোধ করে হত্যা করে। ওই অটো রিক্সাটি ঘাতক মজিবর মৃধার ছোট ভাই আরিফকে দিলে সে উপজেলার বিভিন্ন সড়কে ভাড়ায় চালাতো।এদিকে ফকিরহাট থানার ওসি সাইদুর রহমান জানান, আলমগীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাই মোঃ হুমায়ুন বাদী হয়ে গত শুক্রবার একই জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সিদ্দিক খানের দুই পুত্র আবুল খান জুয়েল (৪৫) ও শান্তু (২৮) এর বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। ইতোমধ্যে আবুল খান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) দুপুরে মঠবাড়িয়ার মুসল্লী বাড়ি নামক স্থানের ইউসুফ হাওলাদারের নির্মানাধীন ভবনের মেঝে বালুতে গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় পুতে রাখা লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers