সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার দরগাহ্ হাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। কোভিড-১৯ এর বিস্তার রোধে লক ডাউনের সময় হাট-বাজারগুলিতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না- তা দেখার জন্য বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম এ পরিদর্শন করেন। করোনা কালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে দোকান স্থাপন, বাজারে স্যানিটারাইজেশনের ব্যবস্থাকরণ, মাস্ক ব্যবহার সহ সব ধরণের স্বাস্থ্যবিধি বিষয়গুলি নিশ্চিত করেন। এ সময় ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যাম ও বাগেরহাট থানা আওয়ালীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু বাজারের বিভিন্ন বিষয় ঘুরিয়ে দেখান।
Leave a Reply