সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ২৫০ পিস ইয়াবাসহ বাসচালক আটক

বাগেরহাটে ২৫০ পিস ইয়াবাসহ বাসচালক আটক

চুলকাঠি ডেস্ক

বাগেরহাটে ২৫০ পিস ইয়াবাসহ মো. রিপন ফকির (৩৩) নামে এক বাসচালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ও পরে বসতঘরের ফ্রিজের নীচ থেকে আরো ২শ’ পিস বড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।আটক মো. রিপন ফকির বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের আবুল বাশারের ছেলে। গত ৬ মাস হলো তিনি বাস চালানো বন্ধ করে বাড়িতে থাকতেন।বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিপনকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers