সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জেলা প্রশাসকের কাছে বাগেরহাট প্রেসক্লাবের স্বারক লিপি হস্তান্তর

জেলা প্রশাসকের কাছে বাগেরহাট প্রেসক্লাবের স্বারক লিপি হস্তান্তর

বাগেরহাট অফিস
প্রধানমন্ত্রী বরাবরে লেখা বাগেরহাট প্রেসক্লাবের স্বারক লিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।রবিবার দুপুরে এ স্বারক লিপি হস্তান্তর করেন বাগেহাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।স্বারক লিপিতে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর উন্নত চিকিৎসার দাবী জানানো হয়েছে।গত ৭ ফেবরুয়ারী বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, একাত্তর টিভি,সংবাদ সংস্থা ইউএনবি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী অসুস্থ হয়। এরপর তাকে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাতে সুস্থ না হওয়ায় বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাবস্থাপনায় বিষ্ণুকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।গত ৭ মার্চ থেকে বিষ্ণু প্রসাদ চক্রবতর্ী ঢাকাস্থ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। দীর্ঘ চিকিৎসার পরও তার জ্বর কমছে না এবং রোগ নির্নয় করাও সম্ভব হয়নি।এ অবস্থায় শুক্রবার প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক বিষ্ণুর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে লেখা বাগেরহাট প্রেসক্লাবের স্বারক লিপি রবিবার দুপুরে জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হকের নিকট হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,সহ সম্পাদক শেখ আজমল হোসেন,নিবার্হী সদস্য ইয়ামিন আলী,এস এম সামসুর রহমান,সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers