সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
চুলকাঠি অফিস
লকডাউনে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে চুলকাঠি বাজার পরিদর্শনে এলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাব্বেরুল ইসলাম। মঙ্গলবার সকালে তারা এ পরিদর্শনে আসেন সরেজমিনে জানা যায়, লকডাউনে সমগ্র বাগেরহাটের সকল কার্যক্রম সীমিত করার লক্ষ্যে হাট-বাজারের কার্যক্রম সীমিত , স্বাস্থ্য বিধি মানা, সামাজিক দুরত্ব বজায় রাখা , মাস্ক ব্যবহার সহ সরকারের প্রয়োগকৃত বিধি নিষেধের সাথে মিল রেখে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের ক্রয়-বিক্রয় সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণে তারা বাজার পরিদর্শনে এসে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ,আরো উপস্থিত ছিলেন কাজী তৌহিদুর রহমান জনি কাউন্সিলর ৪ নং ওয়ার্ড বাগেরহাট পৌরসভা,বাজার কমিটি, ব্যবসায়ী ও সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। চুলকাঠি বাজারটি এলাকার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র এবং
জনসমাগমের স্থান। এই জনসমাগম এড়িয়ে লক ডাউনে জরুরী কার্যক্রম সীমিত করতে বাজারের বিভিন্ন দোকানগুলিকে স্থানান্তর করে বিভিন্ন ফাকা স্থানে বসানোর উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মো: ওলিয়ার রহমান, বাজার কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী, সাধারন সম্পাদক ফকির মনিরুজ্জামান, ডা: দিলিপ দেবনাথ, কমলেশ সাধু, শিশির শিকদার, আলহাজ্ব আ: খালেক শেখ, চিন্ময় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply