সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাগেরহাট অফিস
করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবন পূর্ব বন বিভাগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন স্পট গুলোতে এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।শুক্রবার (০২ এপ্রিল)সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেষে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালিসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষেধ করা হয়েছে।জেলে, মৌয়ালসহ বনজীবী যারা বনের মধ্যে অবস্থান করছে তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শনিবার (৩ এপ্রিল ) সকাল থেকে দুই সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এছাড়াও এই মহামারি সংক্রমন ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers