রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ইজিবাইক-পরিবহন মুখমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে ইজিবাইক-পরিবহন মুখমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাট অফিস

বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক ও ইমা পরিবহনের মুখমুখি সংঘর্ষে রুস্তুম শিকদার নামে(৫৮) নামে এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা এলকায় এদুর্ঘটনা ঘটে।নিহত রুস্তুম শিকদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত হোচেন শিকদারের ছেলে। রুস্তুম শিকদারের স্ত্রী আহত ফিরোজা বেগম ( ৫০) ও ইজিবাইক চালক রানাকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় ইজিবাইকটি বাগেরহাট থেকে মোরেলগঞ্জে এবং ইমা পরিবহনটি মোরেলগঞ্জ থেকে বেনাপোল যাচ্ছিল।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রুস্তুম শিকদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক পরিবহনটি বাগেরহাটে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers