সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চি‌কিৎসায় মে‌ডি‌কেল বোর্ড গঠন

সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চি‌কিৎসায় মে‌ডি‌কেল বোর্ড গঠন

বাদশা আলম/সাকিব
বি‌ভিন্ন উপসর্গ নি‌য়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ‌্যালয়ে (‌বিএসএমএমইউ) ভ‌র্তি একাত্তর টি‌ভির বাগেরহাট স্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চি‌কিৎসায় নতুন ক‌রে বৃহৎ পরিসরে মে‌ডি‌কেল বোর্ড গঠন করা হ‌য়ে‌ছে। বি এস এম এম ইউর বি‌ভিন্ন বিভাগের প্রধানরা ওই বো‌র্ডে উপ‌স্থিত থাক‌বেন। ‌বি‌ভিন্ন টে‌স্টের রি‌পোর্ট বুধবার বো‌র্ডে উপাস্থাপন করা হ‌বে। বি এস এম এম ইউ এর মে‌ডি‌সিন বিভা‌গের চেয়ারম‌্যান প্রফেসর ডা. সো‌হেল মাহমুদ আরাফা‌ত ওই বো‌র্ডের প্রধান। বি এস এম এম সুত্র এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। বিষ্ণু প্রসা‌দের চি‌কিৎসায় এর আ‌গে ২২ মার্চ বি‌ভিন্ন বিভা‌গের ৯জন প্রধান‌কে নি‌য়ে বি এস এম এম ইউ‌তে মে‌ডি‌কেল বোর্ড গঠন করা হয়। সেখা‌নে বি‌শেষজ্ঞ চি‌কিৎসকরা তার বি‌ভিন্ন ধর‌ণের পরীক্ষা নিরীক্ষা কর‌ছেন। ত‌বে চি‌কিৎসকরা এখ‌নো নি‌শ্চিত ভা‌বে বিষ্ণু প্রসা‌দের রোগ নির্ণয় কর‌তে পা‌রে‌নি। বিষ্ণু প্রসাদ ক‌রোনার টিকা গ্রহণ করার পর থে‌কে প্রায় দুই মাস ধ‌রে বি‌ভিন্ন উপ‌স‌র্গের সাথে লড়াই ক‌রে বেঁচে আ‌ছেন। ৭ ফেব্রুয়ারী বা‌গেরহাট সদর হাসপাতা‌লে ক‌রোনার প্রথম ডোজ ভ‌্যাক‌সিন নেওয়ার পর থে‌কে প্রায় দুই মাস ধ‌রে তি‌নি অসুস্থ র‌য়ে‌ছেন। বা‌গেরহাট এবং খুলনার চিকিৎসকরা দফায় দয়ায় বি‌ভিন্ন টেস্ট ক‌রেও তার রোগ নির্ণয় কর‌তে পা‌রে‌নি। অবস্থার আ‌রো অবন‌তি হ‌লে ১৬ মার্চ তা‌কে বা‌গেরহাট থে‌কে এয়ার ‌এম্বু‌লে‌ন্সে ক‌রে ঢাকায় বি সি এম এম ইউ‌তে ভ‌র্তি করা। সেখা‌নে মে‌ডি‌সিন বিভা‌গের চেয়ারম‌্যান প্রফেসর ডা. সো‌হেল মাহমুদ আরাফা‌তের অ‌ধি‌নে এই সাংবা‌দি‌কের চি‌কিৎসা চল‌ছে। তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে ফকিরহাটের বিভিন্ন সাংবাদিকবৃন্দ বিবৃতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers