রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ব্যাংকের ভিতর থেকে মুক্তিযোদ্ধার টাকা চুরি

বাগেরহাটে ব্যাংকের ভিতর থেকে মুক্তিযোদ্ধার টাকা চুরি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ব্যাংকের ভিতর থেকে বখতিয়ার উদ্দিন (৬৬) নামের একজন মুক্তিযোদ্ধার এক লক্ষ ১১ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক, বাগেরহাট শাখায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগের মধ্যে রেখে অন্য একটি কাউন্টারের সামনে দাড়িয়ে ভাউচার লিখছিলাম। এসময় আমার পাশে একজন বোরকা পরিহিত নারী দাড়ানো ছিল। কিছুক্ষন পরে দেখি আমার ব্যাগের মধ্যে টাকা নেই।পাশের ওই নারীও নেই। ব্যাগের মধ্যে এক লক্ষ ১১ হাজার টাকা ছিল।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, টাকা চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনালী ব্যাংক, বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম বলেন, একজন মুক্তিযোদ্ধা ব্যাংকের একটি কাউন্টার থেকে টাকা উত্তোলন করে সাথে থাকা ব্যাগে রাখেন। পরে অন্য একটি কাউন্টারের সামনে দাড়িয়ে ভাউচার লিখছিলেন ওই মুক্তিযোদ্ধা। পরবর্তীতে আমরা শুনতে পাই তার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে। আমরা বিষয়টি জানার পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছি। ভিডিও ফুটেজে আমরা দেখেছি বোরকা পরিহিত একজন নারী ওই মুক্তিযোদ্ধার পাশে দাড়ানো ছিল। সুযোগ বুঝে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেছেন ওই নারী। আমরা টাকা খোয়া যাওয়া ব্যক্তিকে থানায় অভিযোগ করতে বলেছি। পুলিশ চাইলে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করব বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers