রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোল্লাহাটে শিশু রাইসা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন

মোল্লাহাটে শিশু রাইসা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী শিশু রাইসা আক্তার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোল্লাহাট উপজেলা সদরের চৌরাঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, রাইসার নানা ও হত্যা মামলার বাদী আব্দুল আলী শেখ, শিশু রাইসার মামা সাজ্জাদ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, সন্তানদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাবা-মা। একজন বাবা হয়ে হুমায়ুন সরদার মহিউদ্দিন কিভাবে অবুঝ শিশু রাইসাকে হত্যা করল তা আমরা জানি না। এই ঘটনায় আমরা হতবাক হয়েছি।এই হত্যার পিছনে হুমায়ুনের ভাই সুজা সরদার, মোঃ রাজন সরদার এবং হুমায়ুনের মা বদরুন নাহারও জড়িত রয়েছেন। পুলিশ হুমায়ুনকে গ্রেফতার করলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।তিন আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পারিবারিক কলহের জেরে ২২ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে সেনা সদস্য হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন নিজের কন্যাকে হত্যা করেন। ওই দিন রাতেই শিশুটির নানা আব্দুল আলী শেখ বাদি হয়ে হুমায়ুন, হুমায়ুনের মা ও দুই ভাইকে আসামী করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে বুধবার রাতে হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে মোল্লাহাট থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers