রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (এিনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন পাঠ করেন আইডিইবি বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা /প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রনালয় কমিটির পেশাগত সমস্যা সমাধান,আন্তঃ মন্ত্রনালয় কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি আইন/বিধির অংশ বিশেষ সংশোধন, দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী স্বল্পতা নিরসনে জরুরী ভিত্তিতে নিযোগসহ ৩ দফা বাস্তবায়োনের দাবি জানানো হয়। দ্রুত ৩ দফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।সংবাদ সম্মেলনে এ সময় আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস ছালাম, জন স্বাস্থোর নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাঈল হোসেন,বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহসহ জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply