রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক ২

বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক ২

বাগেরহাট অফিস
বাগেরহাট পৌরসভার দশানী থেকে ৬৩০ লিটার দেশি মদসহ আল ইমরান শেখ (২৮) ও সরোয়ার হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার গভীর রাতে দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব দেশীয় মদ জব্দ করা হয়। আটক ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখ এর ছেলে ও সরোয়ার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর গ্রামের মৃত ধলা মিয়া শেখ এর পুত্র
।বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসা বাড়ীতে গোপনে দেশী মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলাম ও দিপংকর মন্ডলের নেতৃত্বে দশানী পূর্বপাড়া মেইন রোড এলাকার মৃত আব্বাস উদ্দিনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ৬৩০ লিটার দেশি মদসহ দুই জনকে আটক করা হয়। ওই বাড়ীকে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ইমরান ও সরোয়ার মদ বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চললে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers