রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সুন্দরবন থেকে উদ্ধার বাঘের মরদেহেরে ময়নাতদন্ত সম্পন্ন

সুন্দরবন থেকে উদ্ধার বাঘের মরদেহেরে ময়নাতদন্ত সম্পন্ন

বাগেরহাট অফিস
সুন্দরবনের নদীর চর থেকে উদ্ধার হওয়া বাঘের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে মোরেলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।এসময়, শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন,বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মোঃ মফিজুর রহমানসহ বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোরেলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস বলেন,আমরা মৃত বাঘটির ময়নাতন্দ সম্পন্ন করেছি।বাঘটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন ছিল না।ধারণা করছি বাঘটি বার্ধক্য জনিত কারণে বাঘটি মারা যেতে পারে।অন্তত ৫ দিন আগে বাঘটি মারা গেছে বলে দাবি করেন তিনি।প্রাণি সম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস আরও বলেন,কয়েকদিন আগে মারা যাওয়ার কারণে বাঘটির অনেক অঙ্গেই পচে গেছে।তারপরও আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছি। এই আলামতগুলো রাজধানীস্থ বনবিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।সেখানের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন বলেন, বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করেছি। রেঞ্জ অফিস সংলগ্ন বনে বাঘটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।এর আগে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে অর্ধগলিত অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। তার আগে ২০১৯ সালের ২০ আগস্ট সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে একটি বাঘের মরদেহটি উদ্ধার করে বন বিভাগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers