রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজার মোড়ে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ, সাংগঠনিক গেঞ্জি বিতরণ ও দুস্থ অসহায় পরিবারের মাঝে কিছু অর্থ প্রদান করা হয় !সেই সাথে যুব অধিকার পরিষদ এর পরিচয় সাধারণ মানুষের কাছে প্রচার করেন সংগঠন টির নেতাকর্মীরা।উক্ত সময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব অধিকার পরিষদ এর সম্মানিত সহ-সমন্বয়ক জনাব এস এম মাসুদুর রহমান, রাখালগাছি ইউনিয়ন প্রতিনিধি জাবের ও আসাদ, কাড়াপাড়া ইউনিয়ন প্রতিনিধি শেখ ইমন ও ইমদাদুল হক, ডেমা ইউনিয়ন প্রতিনিধি আমিমুল এহসান সহ অন্যান্য সদস্যবৃন্দ!এসময় তারা সদর যুব অধিকার পরিষদ এর পক্ষ থেকে সম্মানিত জেলা সমন্বয়ক জি.এম হাফিজ, জেলা সহ-সমন্বয়ক শাওন হাসনাত এবং খান তামিম কে ধন্যবাদ জানান। সেই সাথে সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন অধিকার বঞ্চিত মানুষদের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply