রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আফজাল ডাকুয়া (৭০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে সাইনবোর্ডগামী একটি মোটর সাইকেল কচুয়া উপজেলার ফতেপুর বাজার অতিক্রম করার সময় আফজাল ডাকুয়াকে ধাক্কা দেয়।এতে মোটর সাইকেল চালক সোহেল তালুকদার ও মাছ ব্যবসায়ী আফজাল ডাকুয়া গুরুত্বর আহত হন।আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, রাত ১১টার সময় আফজাল ডাকুয়া মারা যান।অবস্থা গুরুত্বর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে মোটর সাইকেল চালক সোহেলকে।
নিহত আফজাল ডাকুয়া কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের রুপাই ডাকুয়ার ছেলে।তিনি ফতেপুর বাজারে মাছের ব্যবসা করতেন।মোটর সাইকেল চালক সোহেল মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বাসিন্দা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, দূর্ঘটনায় পথচারী আফজাল ও মোটর সাইকেল চালক সোহেল দুই জনই গুরুত্বর আহত হন।রাত ১১টার দিকে আফজাল ডাকুয়া মারা যান।অবস্থা গুরুত্বর হওয়ায় মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকায় নিয়েছেন তার স্বজনরা।আফজালের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply