সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“মাজার জিয়ারতের মাধ্যমে” ফকিরহাটে আঃলীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুলের প্রচারনা শুরু

“মাজার জিয়ারতের মাধ্যমে” ফকিরহাটে আঃলীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুলের প্রচারনা শুরু

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোড়ল জাহিদুল ইসলাম এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রবিবার বিকাল ৫ টায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড় থেকে শতশত নেতাকর্মি ও সমর্থকদের অংশগ্রহণে ইউনিয়নের বালিয়াডাংগায় অবস্থিত শাহ আউলিয়া (রহঃ) বাগ মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানের তিনি সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মাজার জিয়ারত কালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারণ ভোটার। একান্ত আলাপকালে মোড়ল জাহিদুল ইসলাম বলেন, জাতির পিতা শেখ মুজিবর রহমানের কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ এর প্রতীক দিয়েছেন। আমি আশা রাখি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতস্পূর্ত ভোটাধিকারের মাধ্যমে আমি এই ইউনিয়নের সকলের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers