রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাংলাদেশ পুলিশ সকল থানা একযোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে দেশ ব্যাপী আনন্দ উদযাপন করেছে।তার অংশ হিসেবে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার বিকালে (৭ মার্চ) বাগেরহাট ঐতিহ্যবাহি খানজাহান আলী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক উপস্থিত ছিলেন।
বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,মো: মিজানুর রহমান,সদর মডেল থানার অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম,গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম,ট্রাফিক ইন্সপেক্টর মামুনুর রশিদর্,ডিআই-১ বাগেরহাট আলী শাহনেওয়াজ,বাগেরহাট মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী,বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর,ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,ডেমা ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: মনি মল্লিক,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত হোসেনসহ প্রশাসন,রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক কেক কাটেন,ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষন শোনেন।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশেষ অবদানে কথা স্বীকার করেন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে বনর্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply