রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন। রবিবার ভোররাতে লবনচরা থানার কাছে তার পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়। তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিন এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক।

মোংলা থেকে পিকআপে মালামাল নিয়ে তিনি খুলনায় ফিরছিলেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers