সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে দুপুুর সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক অমিত কর্মকার বিলাশ, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক শিশির শিকদার,চন্দন দেবনাথ, মোঃ বাদশা আলম, শেখ আনিছুর রহমান ও সুমন পাল। এছাড়াও সারাদিন মাইকে জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বাজানো হয়।
Leave a Reply