রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বাগান থেকে দিন মজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাটে বাগান থেকে দিন মজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটে সুপারি বাগান থেকে কাওছার শেখ (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিহতের বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় নিজের জামার হাতা দিয়ে লাগানো ফাঁস ছিল বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম। নিহত কাওছার শেখ যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। সে এলাকায় দিনমজুরের কাজ করতেন।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সাথে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না আসলে, খোজাখুজি করেন পরিবারের লোকেরা। কাওছারের মুঠোফোনটিও বন্ধ পান তার স্বজনরা। পরে দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে কাওছারকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছি। আশা করি যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করতে পারব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers