রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ৫ গুণীকে সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন সম্মাননা

বাগেরহাটে ৫ গুণীকে সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন সম্মাননা

বাগেরহাট অফিস
বাগেরহাটে “সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরি” উদ্যোগে স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদান রাখায় ৫ গুণীকে ‘সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন-২০২১’ সন্মননা প্রদান করা হয়েছে।এঁরা হলেন,সমাজ সেবায় মরহুম আলহাজ্ব আবদুস সাত্তার তালুকদার,স্থানীয় সরকার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনে স্বপন দাশ,ইতিহাস-ঐতিহ্য ঋদ্ধকরণে অধ্যক্ষ ম.ব আলাউদ্দিন,শিক্ষা ব্যবস্থাপনায় সচ্ছতা ও নারী শিক্ষার অগ্রগতিতে অধ্যক্ষ অমিত রায় চৌধুরী এবং সাংবাদিকতা ও মানবসেবায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার।
আন্তজার্তিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা ও সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন-২০২১ সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল।ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় শনিবার সন্ধ্যায় আল হেরা আলিম মাদা্রসা মিলনায়তনে মিলন কান্তি ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নিবার্হী অফিসার তানভীর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সুবীর মিত্র।স্বাগত বক্তব্য দেন সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিরর সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু।বক্তব্য দেন,অধ্যাপক ড. মৌমিতা তানজিলা মুমু,অসিত মুখ্যাজী মন্টু,আল হেরা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম,লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শেখ মিজানুর রহমান, ডাঃ মাসুদা খানম বিউটি, দীপক দাস,মোস্তাফিজুর রহমান,শেখ নিয়াজ রাসেল বাপ্পী,বাধন মুখার্জী, সিফাতুল্লাহ আম্মার প্রমুখ।এসময় বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers