সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত পুরস্কার

ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত পুরস্কার

ক্রীড়া প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় অসংখ্য ভলিবল প্রেমী দর্শকের উপস্থিতি ঘটে। এদিন বিকালে ফকিরহাট ইউনিয়ন মধ্যকার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০পয়েন্টে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত ও জাহিদুল ইসলাম টুকু। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজী মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, আওয়ামী লীগ নেতা ফকির কওসার আলী, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, আট্টকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইবারাত আলী, সাজ্জাদ হোসেন সাজু, লিপন বিশ্বাস। শেষে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers