সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কৃষকরাই রিয়েল হিরো তাদের কারণেই দেশ আজ এত উন্নত যুগ্ন-সচিব

কৃষকরাই রিয়েল হিরো তাদের কারণেই দেশ আজ এত উন্নত যুগ্ন-সচিব

পি কে অলোক,ফকিরহাট।
কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব দীপক কুমার সরকার বলেছেন কৃষকরাই রিয়েল হিরো, কারণ তাঁরা এই করোনা কালিন সময়ে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল উৎপাদন করে বাংলাদেশ-কে টিকিয়ে রেখেছেন। তাঁদের কারনেই দেশে আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আমারা কৃষকদের কাছে চির কৃতজ্ঞ। তাঁরা যদি মাথার ঘাম পায়ে না ফেলে ফসল উৎপাদন করতো তাহলে আমরা আজ ভাল থাকতাম না। তিনি শনিবার সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বল্লবপুর গ্রামে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জি.কে.বি.এস.বি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী ২শতাধিক কৃষক/কৃষানীদের সাথে একন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা কালিন সময়ে আপনারা কৃষকরাই দেশ বাচিয়ে রেখেছেন, আপনাদের কারনে দেশ আজ কৃষিতে সয়ংসম্পূর্নতা অর্জন করেছে। আমরা আপনাদের জন্য ৩কোটি টাকার কৃষি যন্ত্রপাতি প্রদানের জন্য একটি প্রকল্প গ্রহন করেছি। যা দিয়ে আপনারা মাত্র ১০০টাকার যন্ত্রপাতি ৫০টাকায় ক্রয় করতে পারবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা কমিশনের উপ-সচিব মোহম্মদ সোলায়মান।
কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, জি.কে.বি.এস.বি প্রকল্পের পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস, উপ-পরিকল্পনা পরিচালক মোঃ তৌহিদীন ভুইয়া, প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, কৃষক আসাদুজ্জাম ফকির, আব্দুর রশিদ, মোঃ হাফিজুর রহমান, সঞ্জয় চক্রবতর্ী ও খুকুমনি বেগম প্রমুখ। এর আগে অথিতিবৃন্দরা বল্লবপুর ব্লকে রোপকৃত গম বেগুন পিয়াজ রসুন লাউ ক্ষেত ও বাড়ির আঙ্গিনায় তৈরীকৃত কম্পোষ্ট সার পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন। এবং শেষে ফেরামন ফাঁদ বিতরন করেন। ##

পি কে অলোক-০১৭১০-৩১৭৫৬৯।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers