রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে অসামাজিক কাজে বাধা দেওয়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে ভাংচুর

বাগেরহাটে অসামাজিক কাজে বাধা দেওয়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে ভাংচুর

বাগেরহাট অফিস
বাগেরহাটে অসামাজিক কাজে বাধা দেওয়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে (বাজার) বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।নওয়াপাড়া গ্রামের রাশেদ হালদারের পুত্র হোটেল ব্যবসায়ী জয়নাল হালদার জানান,বিপদগামী কন্যা নাজমা বেগম তার বাড়ীতে ঘর তৈরী করে দীর্ঘ দিন ধরে বসবাস করার সুবাধে একই গ্রামের চিংড়ি মাছ ব্যবসায়ী রুহুল এর সাথে সু সম্পর্ক তৈরী হয় এবং তারা এক পর্যায়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে।এঘটনায় এলাকা বাসী ও মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।হোটেল ব্যবসায়ী জয়নাল ও এলাকাবাসী এই অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকতে বার বার নিষেধ করলে ও তারা কোনো কিছু তোয়াক্কা না করে প্রতি নিয়তই রুহুল ও নাজমা তাদের অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি হাবিব হাওলাদার সাধারন সম্পাদক মকবুল হোসেন,ডা: মারুফ,মানসুর হোসেন,রাহিলা বেগম অভিযোগ করে বলেন,রুহুল ও নাজমার দীর্ঘ দিন ধরে অসামাজিক ও নোংরা কর্মকান্ড করায় এলাকার সামাজিক পরিবেশ খারাপ হওয়ার কারনে আমরা বহুবার তাদের এপথ থেকে সরে আসতে বলি কিন্ত তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না।ঘটনার দিন বুধবার বিকেলে রুহুল ও নাজমা নেতৃত্বে ৮/১০জন মিলে জয়নাল এর বাজারে খাবার হোটেল ও তার বসত বাড়ী ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।এঘটনায় জয়নাল বুধবার সন্ধ্যায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এব্যাপারে নাজমার সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্বে আনিত অসামাজিক কর্মকান্ডের অভিযোগ অস্বীকার করে বলেন,আমার তৈরি করা ঘর আমি ভেঙ্গে নিয়ে এসেছি।অভিযুক্ত রুহুল আমিন বলেন,নাজমার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই এবং ঘর ভাচুরের সাথে আমি জড়িত না।ক্ষতিগ্রস্থ রাহিলা বেগম কান্না জড়িত কন্ঠে নানান অভিযোগ তুলে ধরে বলেন,আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর ভাংচুরকারী রুহুল আমিন ও নাজমার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত ফকির পান্নু মিয়া বলেন,জয়নাল এর লিখিত অভিযোগ পেয়ে সাধারন ডাইরী করা হয়েছে।তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers