রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ফাকা গুলি বর্ষনের অভিযোগ,আহত ১

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ফাকা গুলি বর্ষনের অভিযোগ,আহত ১

বাগেরহাট অফিস
বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খান তানভির হোসেন লিপনের বাড়িতে হামলা ও ফাকাগুলি বর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।লিপনের কর্মচারী ইকবালকে মারধরের পরে তাকে মেরে ফেলারও হুমকী দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন ও আহত ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি অভিযোগ দায়ের করেছেন।দুটি বিষয়েই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।আওয়ামী লীগ নেতা খান তানভির হোসেন লিপন বলেন,পূর্ব শত্রুতার জেরে খারদ্বার এলাকার সুমন পাইক,রাসেল ফকির,হাফিজ ফকির,সুমন হাওলাদার,হারুণ ফকির ও শহিদ শেখ বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের খারদ্বারস্থ আমার নিজ বাড়িতে প্রবেশ করে রাজমিস্ত্রি ইকবাল হাওলাদারকে বেধরক মারপিট করে।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমি বাড়িতে গেলে বাড়ির পূর্ব পাশে ড্রেনের নিকট এসে আমাকে গালিগালাজ ও মারপিটের ভয় দেখায়।এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে আমাকে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায় তারা।এই অবস্থায় আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।এদিকে ইকবালকে মারধরের ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,সন্ধ্যার সময় খান তানভির হোসেন লিপনের বাড়ির মধ্যে প্রবেশ করে সুমন পাইক,রাসেল পাইক,হাফিজ ফকির, রুবেল ফকির ও তোরান হোসেন আমার স্বামীকে বেধরক মারপিট করে।রামদা দিয়ে আমার স্বামীর মাথায় কোপ মারে।তার প্যান্টের পকেটে থাকা ৭২ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।পরে স্থানীয়রা উদ্ধার করে আমার স্বামীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।আমি আমার স্বামীর উপর হামলার বিচার চাই।
আহত ইকবাল খারদ্বার এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।সে এলাকায় রাজ মিস্ত্রির কাজ করতেন।হামলার পর থেকে ইকবাল বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।এদিকে নবনির্বাচিত স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফারুক তালুকদার সকল অভিযোগ অস্বিকার করে বলেন,ওই অভিযোগকারী রাই বুধবার সন্ধ্যায় আমার বাড়ীতে এসে হামলা করেছে,আর নির্বাচনে পরাজিত হয়ে লিপন খান তার কর্মচারীকে দিয়ে আমার আত্বীয় স্বজনদের বিরুদ্বে এধরনের অপপ্রচার করছেন।তিনি সকলের প্রতি এলাকায় সহবস্থান বজায় রাখার অনুরোধ জানান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন,ইকবালের স্ত্রী মনিরা বেগম একটি লিখিত অভিযোগ দিয়েছেন।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers