রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অসাংবিধানিকভাবে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করার অভিযোগ

অসাংবিধানিকভাবে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করার অভিযোগ

বাগেরহাট অফিস
অসাংবিধানিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি।গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।এসময় বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি,১নং ওয়ার্ড সম্পাদক মো: একরামুল কবির,৪নং ওয়ার্ড সম্পাদক সৈয়দ শওকত হোসেন ৫নং ওয়ার্ড সভাপতি কাজী গোলাম মোস্তফা লাভলু সম্পাদক শেখ শহিদুর রহমান ভুট্রো ৮নং ওয়ার্ড সভাপতি মো: হায়দার আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি ৬ তারিখে একটি সভার মাধ্যমে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।ওই প্রেস বিজ্ঞপ্তিতে শুধু মাত্র বর্তমান জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের স্বাক্ষর রয়েছে।আহবায়ক কমিটির সদস্য সচিবের স্বাক্ষর নেই।আর ওই দিন বাগেরহাট পৌর বিএনপির কোন বর্ধিত সভা হয়নি। অসাংবিধানিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাগেরহাট পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে,আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।পৌর কমিটিকে বহাল করার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।এর আগে মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম অবৈধভাবে ক্ষমতার দাপটে বহিস্কার করেছেন।সাম্প্রতিক সময়ে বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণ হিসেবেও শাহেদ আলী রবি এটিএম আকরাম হোসেন তালিমকে দায়ী করেন।
বর্তমান আহবায়ক কমিটি বাগেরহাট জেলা বিএনপিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে।দলের স্বার্থে এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন সাহেদ আলী রবি।বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন,মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো আমরা বিলুপ্ত ঘোষনা করেছি।আর সংবাদ সম্মেলনে সাহেদ আলী রবি যেসব অভিযোগ করেছেন তা সত্যি নয়।তিনি কখনও কোন বর্ধিত সভায় আসেন না।তিনি শুধু মন গড়া অভিযোগ করে যান।সর্বশেষ ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে বাগেরহাট পৌর বিএনপির কমিটি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers