রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আজ বাগেরহাট পৌরসভায় ভোট, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আজ বাগেরহাট পৌরসভায় ভোট, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মোল্লা আব্দুর রব বাগেরহাট
আজ (রবিবার) বাগেরহাট পৌরসভার নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের জন্য গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট পৌরসভার ১৫ টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় আনুসঙ্গিক সামগ্রী পাঠানো হয়েছে।দায়িত্বে থাকা আনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহন কর্মকর্তারা কেন্দ্রে পৌছেছেন।রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ।
বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি সাধারণ ওয়াডের্র মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।তিন সাধারণ ওয়ার্ড অথর্যাৎ ৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়াডের্র ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন,বাগেরহাট পৌরসভা নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি।নির্ধারিত সময়ে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইভিএম মেশিনসহ সকল সামগ্রী পাঠানো হয়েছে।সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট,পুলিশ,বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালণ করবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers