সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবন রক্ষায় অশনী সংকেত! আগুন,পুড়েগেছে ৩ শতক বনভূমি

সুন্দরবন রক্ষায় অশনী সংকেত! আগুন,পুড়েগেছে ৩ শতক বনভূমি

মোল্লা আব্দুর রব বাগেরহাট
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার (০৮ ফেব্রুয়ারি)দুপুরে এই আগুন লাগে।প্রায় সাড়ে চার ঘন্টা পরে বিকেলে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।এতক্ষনে আগুনে প্রায় ৩শতাংশ বন ভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।
ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন,দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজে সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোয়ার কুন্ডলী দেখে আমাকে ফোন করেন।পরে আমি সিপিজি সদস্য, স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যাই।সেখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করি।ফায়ার সার্ভিসকে খবর দেই।তারা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে এতক্ষনে ধানসাগর স্টেশনের টহল ফাড়ির এক কিলেমিটার ভিতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে।তবে বড় ধরণের কোন গাছ পুড়েনি।আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেণ,প্রাথমিকভাবে ধারণা করছি বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে।আগুন লাগার কিছু আগে অল্প বয়সী কয়েকটি ছেলে বনের মধ্য থেকে বের হয়েছে এমন তথ্য পেয়েছি স্থানীয়দের কাছ থেকে।বিষয়টি আমরা খতিয়ে দেখছি।শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন,বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।প্রায় দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।আগুন নিয়ন্ত্রণে আসলে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেতড় দুই ফুট উচু পাতার স্তর তৈরি হয়েছে।যার ফলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে।ঝুটের কারখানায় আগুন লাগলে যেমন পরিস্থিতি সৃষ্টি হয় তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ আরও বলেন,দুপুরের দিকে কিছু উশৃঙ্খল ছেলে মেয়ে বনের মধ্যে প্রবেশ করেছিল।ধারণা করছি তাদের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন,আগুন সম্পূর্ণ নিভে গেছে। এখন আর কোন সমস্যা নেই।তবে ওই এলাকায় বনরক্ষিদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers