রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত ইকরাম শেখ (৫০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে রাধাভল্লব এলাকায় তার দাফন সম্পন্ন হয়েছে।এর আগে ৩১ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার স্থানীয় সিদ্দিক হাওলাদার ও তার ছেলেদের নেতৃত্বে ইকরামের উপর হামলা করে।এ সময় ইকরাম ও তার বোনের ছেলে মোহসিন শেখ (৩৫) মারাত্মক আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আহতদের।নিহত ইকরাম শেখ রাধাভল্লব এলাকার খালেক শেখের ছেলে।সে পাশ্ববর্তী পুঠিমারী ব্রিজের পাশে মুদি দোকানদার ছিলেন।আহত মোহসিন শেখ একই এলাকার বারেক শেখের ছেলে।মোহসিন শেখ এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।হামলার পরে আহত মোহসীন শেখের পিতা বারেক শেখ বাদী হয়ে রাধাভল্লব এলাকার সিদ্দিক হাওলাদার,সিদ্দিকের ছেলে সবুজ হাওলদার,সজিব হাওলাদার,ইব্রাহিম হাওলাদার,কেবি বাজার এলাকার আবু হোসেনের ছেলে নাসির এবং গোবর দিয়া এলাকার লতিফসহ ৬জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা দায়ের করেন।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন,হামলার পরে আহত মোহসীনের বাবা বারেক শেখ বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা উল্লেখ করে ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।যেহেতু আহত ব্যক্তি মারা গিয়েছে ওই মামলাটিই হত্যা মামলায় রুপান্তরিত হবে।নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers