রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, আবারো ৪২ কেজি মাংসসহ দুই পাচারকারী আটক

সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, আবারো ৪২ কেজি মাংসসহ দুই পাচারকারী আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে থামছেনা হরিণ শিকার। বাগেরহাটে মাত্র তিন দিনে ৪টি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস ও ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে।সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ বাপ Ñ ছেলে ,দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আটক দুই চোরা শিকারী হলেন,বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নেতর্ৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের কাছে দাসের ভারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক চোরা শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।শনিবার রাতে বাগেরহাটের মোংলার উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারীকে আটক করে মোংলা পশ্চিম কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers