রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট জুয়েলারি দোকান থেকে ১‘শ ভরি স্বর্ণালংকার চুরি

বাগেরহাট জুয়েলারি দোকান থেকে ১‘শ ভরি স্বর্ণালংকার চুরি

বাগেরহাট অফিস
বাগেরহাটে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার (০১ ফেব্রুয়ারি)গভীর রাতে শহরের রেলরোডস্থ ড্রিমল্যান্ড সুপার মার্কেটের রুপালী জুয়েলার্স নামের একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।এ সময় দরজা ভেঙ্গে ভিতরে ঢোকে দূর্বৃত্তরা সিন্দুক খুলে দূর্বৃত্তরা প্রায় ১‘শ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা বলে দাবি করেছেন দোকান মালিকের ছেলে শোভন দাস। এদিকে চুরির খবর শুনে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।দোকান মালিক ভোলানাথ দাস বলেন,রাত সাড়ে নয়টার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যাই।সকালে এসে দেখি দোকানের দরজা ভাঙ্গা।ভিতরে প্রবেশ করে দেখি সিন্দুক ও ডিসপেলেতে থাকা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার নেই।আমার তো সব শেষ হয়ে গেল।আমি ব্যাংকের লোন পরিশোধ করব কিভাবে এই বলে বিলাপ করেন ভোলানাথ দাস।শোভন দাস বলেন,দূর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার ক্যাবল কেটেছে।দুটি সিসি ক্যামেরা ভেঙ্গেও ফেলেছে তারা।চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কারও স্বর্ণ নিয়েছে।কিন্তু এই সিন্দুকের চাবি আমার কাছে ছাড়া আর কারও কাছে ছিল না।তারা কোথায় চাবি পেল এই চিন্তায় হতবিহব্বল সবাই।রুপালী জুয়েলার্সে ভোলানাথ দাস ও শোভন দাসের পাশাপাশি আরও চারজন কারিকর অলঙ্কার তৈরির কাজ করতেন।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,চুরির বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে আমাদের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনসহ আনুসঙ্গিক তদন্ত পূর্বক আমরা চোরদের শনাক্ত কওে দ্রত আইনের আওতায় আনবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers