রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বনায়ন বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে

বনায়ন বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে

বাগেরহাট অফিস
উপকূলীয় অঞ্চলের মানুষকে ঝড়-জলোচ্ছাস থেকে রক্ষার জন্য যে বাধ নির্মান হয়েছে তা টিকিয়ে রাখা খুব জরুরী।বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাঁধের জন্য জমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ জনগণের উন্নয়নের জন্য বনায়ন করা প্রয়োজন।বনায়ন বাঁধের স্থায়ীত্ব বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা পালন করবে।স্থানীয়দের স্বতঃস্ফুর্থ অংশগ্রহন এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোডের্র উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি-১) ফেইজ-১ এর লার্নিং শেয়ারিং ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন।বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এসময় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম,সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান,সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান,প্রকল্পের টিম লিডার মোস্তফা আক্তারুজ্জামান,ডেপুটি টিম লিডার শিরিনা আক্তার প্রমুখ।
পানি উন্নয়ন বোডের্র কনসালটেন্ট একেএম সাইদের সভাপতিত্বে এই লার্নিং শেয়ারিং ওয়ার্কশপে বাগেরহাট পানি উন্নয়ন বোডের্র কর্মকর্তা, বাঁধ সংলগ্ন এলাকার পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্য, বাঁধ এলাকার জন প্রতিনিধিসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশগ্রহন করেন।
বক্তারা বাঁধ এলাকায় সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সমস্য ও সুযোগের কথা তুলে ধরেন।পরে বাঁধ সংলগ্ন লোকালয়ের মানুষের জীবন যাত্রার বিভিন্ন দিক নিয়ে সুশীলনের সাংস্কৃতিক টিম একটি পট গান পরিবেশন করেন।
বাগেরহাট সদর উপজেলা,রামপাল,শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোডের্র করা বাঁধ এলাকায় সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে গেল দুই বছর ধরে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers