রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট ১৯ হরিণের চামড়াসহ দুই পাচারকারী আটক:রাঘব বোয়ালদের ধরতে পুলিশী তৎপরতা জোরদার

বাগেরহাট ১৯ হরিণের চামড়াসহ দুই পাচারকারী আটক:রাঘব বোয়ালদের ধরতে পুলিশী তৎপরতা জোরদার

মোল্লা আব্দুর রব, (বাগেরহাট ব্যুরো অফিস)
বাগেরহাটের শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এই চামড়া উদ্ধার করে।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন,বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫)এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)।মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন।তার বাসার পাটাতন থেকে এই চামড়া উদ্ধার করে পুলিশ।শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।এসময়,বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ ও মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।পুলিশ সুপার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো: রেজাউল করিম ও এস আই গাজী মিজানুর রহমান জানতে পারে মনিরের বাসায় হরিণের চামড়া বিক্রি হচ্ছে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা মনিরের বাসায় অভিযান চালিয়ে মোঃ ইলিয়াস হাওলাদার ও মোঃ মনিরুল ইসলামকে আটক করে।এসময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যায়।পরে মনিরুলের বাসার পাটাতন তল্লাসি করে দুইটি ব্যাগ থেকে ১৯টি চামড়া উদ্ধার করে পুলিশ সদস্যরা।মামলা দায়ের পূর্বক চামড়া ও আটককৃত পাচারকারিদের আদালতে সোপর্দ করা হবে।এসব অপরাধীদের পিছনে কোনো প্রভাবশালীরা জড়িত থাকলে তাদের বিরুদ্বে ও আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।পাশাপাশি সুন্দরবনে অপরাধ মুক্ত করতে ৩দিন শরনখোলা,২দিন মংলা ১দিন রামপাল ও ১দিন মোড়েলগজ্ঞ থানা এলাকায় সুন্দরবনে অভিযান অব্যাহত ভাবে চলমান রয়েছে বলে পুলিশ সুপার জানান।উক্ত প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রজ্ঞন সাহা,সহসভাপতি নকিব সিরাজুল হক,যুগ্ন সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন,সাবেক সভাপতি শেখ আহসানুল করিম,আহাদ উদ্দিন হায়দার,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান,বিষ্ণু প্রসাদ চক্রবর্তী,এম আকবর টুটুল,অধ্যাপক মাহফিজুর রহমানসহ বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers