রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ৩‘শ৩৮ ভূমিহীন পেলেন নতুন ঘরের চাবি

বাগেরহাটে ৩‘শ৩৮ ভূমিহীন পেলেন নতুন ঘরের চাবি

বাগেরহাট অফিস
সারাদেশের সাথে একযোগে বাগেরহাটেও ভূমিহীনদের জন্য নির্মিত ৩শ ৩৮টি ঘর উদ্বোদ্ধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ঘরের উদ্বোধন করেন।পরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপজেলার ৫২ জন ভূমিহীনের হাতে ঘরের চাবি,জমির দলিল ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এসময়, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান,বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,সাধারণ সম্পাদক এমএ মতিন, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক,বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর,কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম,গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমশের আলী,রাখালগাছী ইউপি চেয়ারম্যান আবু শামীম আছনু,খানপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।“আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” এই স্লোগান নিয়ে আশ্র্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৪‘শ ৩৩টি ঘর নির্মান করা হচ্ছে।এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫২,কচুয়ায় ৩০,চিতলমারী ১৭,মোল্লাহাটে ৩৫,ফকিরহাটে ৩০,রামপালে ১০,মোংলায় ৫০,মোরেলগঞ্জে ৬ এবং শরণখোলা উপজেলায় ১‘শ৯৭টি ঘর নির্মান করা হচ্ছে।এর মধ্যে ৩‘শ ৩৮ টি ঘর নির্মান সম্পন্ন হয়েছে।অবশিষ্ট ঘর গুলো খুব অল্প সময়ের মধ্যে নির্মান শেষ হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers