রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
র‍্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক

র‍্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক

বাগেরহাট অফিস
ক্রেতা সেজে র‍্যাব আট ও পূর্ব সুন্দরবন বিভাগ সুন্দরবন সংলগ্ন শরণখোলা রায়েন্দা বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বাঘের চামড়াসহ মো: গাউস ফকির নামে এক চোরা শিকারিকে আটক করেছে ।বুধবার দুপুরে বন বিভাগ ও র‍্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে এই চক্রের মূল হোতা গাউসকে চামড়াসহ গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা মামলা করা হয়েছে।এই মামলায় সর্বোচ্চ শাস্তির আশা করছে বন বিভাগ ।এদিন দুপুরে তাকে বন আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন । বন বিভাগ ধারনা করছে কয়েক মাস আগে এই বাঘাটিকে শিকার করা হয়েছে ।
র‍্যাব ও বন বিভাগের পক্ষথেকে আরো জানানো হয়, গত শনিবার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ র‍্যাব আটের সহযোগীতায় যৌথ ভাবে ক্রেতা সেজে সতেরো লাখ টাকা দরদাম করে তের লাখ টাকায় দফা রফার পর মঙ্গলবার বিকালে টাকা নিয়ে যৌথ অভিযানে যায় র‍্যাব ও বন বিভাগ।পূর্বের কথা মতো শরণখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের কাছে জলিলের ব্রিজের নিচে থেকে রাত সাড়ে সাতটার সময় বাঘের চামড়াসহ শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে চোরা শিকারি মো: গাউস ফকিরকে আটক করে র‍্যাব।জব্ধকৃত বাঘের চামড়াটি আট ফুট এক ইঞ্চি লম্বা ও তিন ফুট এক ইঞ্চি চওড়া ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, বন্যপ্রানী আইন ২০১২তে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে।এ ক্ষেত্রে তার সবোর্চ্চ শাস্তি ১০ বছরের জেল ও ১৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers