রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক সংলাপ

বাগেরহাটে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সামাজিক সংলাপ

বাগেরহাট অফিস
বাগেরহাটে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য করনীয় বিষয়ের উপর সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি,বাগেরহাটের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়াকের্র (বিবিডিএন) আয়োজনে অনুষ্ঠিত সংলাপে বিক্তব্য দেন,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন,মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এমডি.শামীম হোসাইন,এ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা,বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়াকের্র প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া,বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক মাজহারুল হাসান খান,শহিদুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র কো-অর্ডিনেটর ইলিয়াস রহমাতুল্লাহ,বাগেরেহাট জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান,বিসিক,বাগেরহাটের উপ-ব্যবস্থাপক মোঃ মোফাজ্জেল হোসেন,জব রিপ্লেসমেন্ট অফিসার আল হাসিব,প্রতিবন্ধী সংগঠন সংকল্পের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান।সংলাপে বাগেরহাটের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি,প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পিতামাতা অংশগ্রহন করেন।
বক্তারা বলেন,প্রতিবন্ধীরা বোঝা নয়।সুনির্দিষ্ট ও উপযোগী প্রশিক্ষনের মাধ্যমে তারাও সম্পদে পরিনত হতে পারে।এর জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১ এর আলোকে দক্ষতা উন্নয়নে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জাতীয় কৌশলপত্র-২০১৭ প্রনয়ন করেছেন।আমরা কৌশলপত্রকে ভিত্তি করে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছি।এছাড়াও প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রীয় ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন অংশগ্রহনকারীরা। বাংলাদেশ বিজনেস এ্যান্ড ডিজএ্যাবিলিটি নেটওয়াকের্র পক্ষ থেকে এসব সুপারিশের আলোকে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers