সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক

পি কে অলোক,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন বিশ্বের সব দেশ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের কুষি কাজ ছেড়ে দিলে হবে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সাবার আগে খাদ্র উৎপাদন করতে হবে। কারণ খাদ্র উৎপাদন না করলে দেশ সয়াংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। তিনি বুধবার দুপুরে বেতাগার মাসকাটা বিলে কৃষি পূর্ণবাসন বাস্তাবায়ন কমিটির আয়োজনে ২০২০-২১অর্থ বছরে রবি মৌসুমে ৫০একরের ব্লাক প্রর্দশনী প্রকল্পের আওতায় হাইব্রীড জাতের ধানের সমলয়ে চাষাবাদের নির্মিত্তে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যান্ত্রের সাহায্যে সমলয়ে চাষাবাদের চারা রোপন এর উদ্ভোধন ও বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের যে কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন তা আমাকে মনোমুগ্ধ করেছে। আমি তিন বছর মেয়াদে ১০টি কর্মপরিকল্পনা নিয়ে এ জেলায় কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করেছি। কিন্তু বেতাগায় এসে দেখলাম আমার সে কর্মপরিকল্পনার অধিকাংশ বেতাগা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে। এখন তাদের উদ্যোগ গুলি আমি পযার্য়ক্রমে জেলার ৯টি উপজেলায় ছড়িয়ে দিব। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এবং কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাশ। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন। পরে প্রধান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন জন অংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গিকার প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪টি স্থায়ী কমিটির সদস্য ও সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অথার্য়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, অগার্নিক বেতাগা, তাসফিয়া ফিস কালচার এন্ড তালহা এগ্র, বেতাগা ইউনিয়ন খামার জাত সাব প্রজেক্ট, মাসকাটা-ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, মাসকাটা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলীক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল ভবন ও চেঞ্জ রুম ও বেতাগা পাইপ ওয়াটার সাপ্লায় প্রজেক্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে বিকাল সাড়ে ৩টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতার্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers