রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দৈনিক জন্মভূমির সম্পাদক সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

দৈনিক জন্মভূমির সম্পাদক সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চুলকাঠি ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জম্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিস্ফোরক অংশের রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রতোককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হল- জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন, রিমন ও মাসুম ওরফে জাহাঙ্গীর। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর পলাতক ছিল২০০৪ সালের ২৭ জুন হুমায়ূন কবীর বালু নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। এঘটনায় পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করে। ২০০৮ সালের ১৩ ফেব্র“য়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যা মামলার রায়ে সব আসামীকে বেকসুর খালাস দেন।

অন্যদিকে, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপক্ষে আইনজীবী এনামুল হক বিস্ফোরক মামলাটি অধিকতর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ মে আদালত মামলাটি অধিকতর তদন্তে সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ৭জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers