রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে মোস্তফা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের কম্বল বিতরন

বাগেরহাটে মোস্তফা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের কম্বল বিতরন

বাগেরহাট অফিস
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এইচ. মোস্তফা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে। রবিবার (১৭ জানুয়ারী) সকালে গোটাপাড়া জামে মসজিদে প্রতিষ্ঠাতার স্ত্রী মরহুমা মোতাহেরা আকতারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ কম্বল বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খুলনা মহানগর আওয়ামী লীগের ১নং উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এইচ. মোস্তজাবুল হক মোস্তফা। এ সময় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান,শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন,ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইয়ামীন আলী, গোটাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ,সাধারন সম্পাদক শেখ আবু জাফর পলাশ,প্রাক্তন ইউপি সদস্য শেখ জালাল উদ্দিন আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন গোটাপাড়া জামে মসজিদের ইমাম কাজী আবুল বাসার। এ সময় স্থানীয় প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল ও করোনা সচেতনা বৃদ্ধিতে প্রত্যেককে সাবান ও মাস্ক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers