রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, যুবদল খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সদস্য ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর পিত ওহাব চিশতি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান আহম্মেদ, সিনিয়ার সহ-সভাপতি মো. নাজমুল হুদা, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, এস কে বদরুল আলম, প্রচার সম্পাদক এইচ এম রাশেদসহ যুবদলের নেতৃবৃন্দরা।রবিবার (১৭ জানুয়ারী) সকালে যুবদল বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাহবুব হাসান পিয়ারুর পিত ওহাব চিশতি রবিবার ভোর রাতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর।
Leave a Reply