রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বিএনপির ৪ নেতা বহিস্কার

বাগেরহাটে বিএনপির ৪ নেতা বহিস্কার

বাগেরহাট অফিস
দলের সিদ্ধান্ত অমান্য করে দলের মনোনিত প্রার্থীর বিপক্ষে ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে প্রচারনা করার অভিযোগে এ ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার (১৬ জানুয়ারী ) সকালে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন-শরোনখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ ,মংলা পৌর বিএনপির সিনিয়ার সহ- সভাপতি মো. খলিলুর রহমান,মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আঃ ছালাম ব্যাপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়,গত ২০ অক্টোবর অনুষ্ঠিত জেলার শরনখোলা উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীর বিপক্ষে ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী একাধিক জনসভায় বক্তব্য দেওয়ার অভিযোগে শরনখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফকে উক্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর দিকে ১৬ জানুয়ারী অনুষ্ঠিত মোংলা পৌর সভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীর বিপক্ষে ও সরকার দলীয় প্রার্থীর পক্ষে মংলা পৌর বিএনপির সিনিয়ার সহ- সভাপতি মো. খলিলুর রহমান নিজ বাস ভবনে ও তার সভাপতিত্বে সরকার দলীয প্রার্থীকে প্রধান অতিথি সভা করা ও সরকার দলীয় প্রর্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আঃ ছালাম ব্যাপারীকে উক্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers