রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট পৌরসভা নির্বাচন ৯নং পৌর কাউন্সিল প্রার্থী ফারুক তালুকদারের মনোনয়ন পত্র জমা

বাগেরহাট পৌরসভা নির্বাচন ৯নং পৌর কাউন্সিল প্রার্থী ফারুক তালুকদারের মনোনয়ন পত্র জমা

বাগেরহাট অফিস
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে (১৪ জানুয়ারি) বাগেরহাট নির্বাচন অফিস কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার বাদল কুমার অধিকারীর কাছে মনোনয়ন পত্র জমা দেন।এ সময় আওয়ামী লীগ নেতা তালুকদার আনোয়ার হোসেন নয়ন,বজলুর রহমান পাইক,খান শাহজাহান ইসলাম,বাবু অসীম কুমার সাহা,শেখ আহম্মেদ আলী আদু,মাহামুদ খান,আলম পাইক,আশারত আলী সরদার,ফকির হারুনর রশীদ,কিশোর কুমার রায়,সিরাজুল ইসলাম তালুকদার,সোহরাব হোসেন ফকির,সুদিপ্ত ব্যানার্জী,বজলুর রশিদ পাইকসহ পৌরসভার ৯ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমার পূর্বে কাউন্সিলর প্রার্থী ফারুক তালুকদার খারদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে স্থানীয় প্রায় সহস্রাধিক গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন।এ সময় উপস্থিত মুরব্বিদের কাছে দোয়া ও আশ্বীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান।
এ সময় স্থানীয়রা বলেন,ফারুক তালুকদার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হবার আগে থেকেই এলাকার দরিদ্র অসহায় মানুষের সে কোন সমস্যায় তিনি নিজ উদ্দোগে বিাভন্ন সহযোগীতা করে আসছেন।ওয়ার্ডের প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে সাধারন মানুষের খোজখবর নিয়েছেন ও অসহায় মানুষের ঘরে ঘরে বিভিন্ন সহযোগীতা পৌছে দিয়েছেন।উন্নয়নের দিক থেকে পৌর মেয়র খান হাবিবুর রহমানের সহযোগীয় পৌর সভার ৯নং ওয়ার্ডকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন তিনি। স্থানীয়রা আরো বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ফারুক তালুকদার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বড় ব্যবধানে আবারো নির্বাচিত হবেন বলে আশা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers