রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের ঘোড়াদিঘীতে সন্ধি কচ্ছপ অবমুক্ত

বাগেরহাটের ঘোড়াদিঘীতে সন্ধি কচ্ছপ অবমুক্ত

বাগেরহাট অফিস
খুলনার বটিয়াঘাটায় উদ্ধার হওয়া ৫৩ সন্ধি কচ্ছপ বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘীতে অবমুক্ত করা হয়েছে।বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ঘোড়াদিঘীর ঘাটে বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক এই কচ্ছপগুলোকে অবমুক্ত করেন।এসময় সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) নির্মল কুমার পাল,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ,খুলনার মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী,বাগেরহাট প্রত্ততত্ন অধিদপ্তরের কাস্টোডিয়ান মোঃ জায়েদ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ,খুলনার পরিদর্শক রাজু আহমেদসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) নির্মল কুমার পাল বলেন,বটিয়াঘাটা থেকে উদ্ধার করা কচ্ছোপ গুলোকে ষাটগম্বুজ মসজিদ সঙলগ্ন ঘোড়া দিঘীতে অবমুক্ত করা হয়েছে। দিঘীতে তারা স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে।বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন,জীব বৈচিত্র সংরক্ষন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে।ভবিষ্যতেও আমরা সোচ্চার থাকব।এর অংশ হিসেবে এই কচ্ছপগুলো অবমুক্ত করা হল। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বটিয়াঘাটা উপজেলা বাজারমাছ থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers