রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে ক্যারাভ্যান রোডশো ও লিফলেট বিতরণ

বাগেরহাটে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে ক্যারাভ্যান রোডশো ও লিফলেট বিতরণ

বাগেরহাট অফিস
খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে ক্যারাভ্যান রোডশো অনুষ্ঠিত হয়েছে।খাদ্য মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার(১২ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এই রোডশোর উদ্বোধন করেন। এসময়,বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন,মনিটরিং কর্মকর্তা শরিফুল আলম মনি ও নিরাপদ খাদ্য পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচএম মইনুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রোডশোর ক্যারাভ্যানটি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক পরিদক্ষিন শেষে স্থানীয়দের মাঝে নিরাপদ খাদ্য সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জ মোকাবেলা ও সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার জন্য খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। এর অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মোরেলগঞ্জে ক্যারাভান রোডশো করা হয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সেমিনারের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers