সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
হাকিমপুর একাদশ ৪-০গোলে বিজয়ী” বাগেরহাটে স্বর্গীয় দুলাল কৃষ্ণ শিকদার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

হাকিমপুর একাদশ ৪-০গোলে বিজয়ী” বাগেরহাটে স্বর্গীয় দুলাল কৃষ্ণ শিকদার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

সোবহান হোসাইন
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সায়ড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বগর্ীয় দুলাল কৃষ্ণ শিকদার আন্ত ওয়ার্ড ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লিটন শিকদারের সার্বিক পৃষ্টপোষকতায় বৃহস্পতিবার বিকাল ৩টায় কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাকিমপুর ৩নং ওয়ার্ড বনাম দক্ষিন খানপুর কালিবাড়ী ৯নং ওয়ার্ডের মধ্যকার খেলায় ৪-০গোলে হাকিমপুর ৩নং ওয়ার্ড বিজয়ী হয়ে ট্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম আর্ধের খেলা শুরুর ৭ মিনিটের সময় ৩নং ওর্য়াডের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় ইনামুল ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এর ১৫মিনিট পরে একই দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় লায়ান আরো একটি গোল করতে সক্ষম হয়। পরে দ্বীতিয় আর্ধের খেলা শুরুর ১৭মিনিটে ৩নং ওর্য়াডের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় ইনামুল আরো ১টি গোল করেন। পরে খেলা শেষ হওয়ার ১২মিনিট আগে একই দলের ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় লায়ান আরো একটি গোল করে ৪-০গোলে দলকে বিজয়ী করেন। খেলা পরিচালনা করেন বসির আহম্মেদ, তাঁকে সহযোগীতা করেন আলী আকবার, নাজমুল হোসেন ও আব্দুর রহমান। ধরাভার্ষ্য প্রদান করেন বনি আমীন ও সুনিত কুমার মন্ডল। খেলা শেষে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নিবার্হী অফিসার মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহম্মুদ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন ও আয়োজক কমিটির প্রধান পেষ্টপোষক সমাজসেবক শিশির শিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা ফকির, আওয়ামী লীগ নেতা ও আকতারুজ্জামান টুকু,ননী গোপাল সাহা, দেবরন্জন দাস, মহব্বত আলী চাকলাদার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। খেলায় ২০হাজারেরও বেশি র্দশক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers