সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ সমাজ গড়ার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট খেলার শেষ সেমিফাইনাল খেলা শনিবার বিকাল৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।৭নং দক্ষিন খানপুর ওর্য়াড বনাম ০৩ নং হাকিমপুর ওয়ার্ড এর মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে শুরু হয়। খেলার নিদ্ধারিত সময়ে দ্বীতিয়ার্ধে ৩নং ওয়ার্ড হাকিমপুরের পুষ্পক এক মাত্র গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। ১-০ গোলের ব্যবধানে হাকিমপুর ওয়ার্ড জয়লাভ করে। খেলায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিশির শিকদার, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজিবী লীগের আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আখতারজ্জামান টুকু, মোহাব্বত আলী চাকলাদার,আবুল কাশেম তরফদার,ইউপি সদস্য ইলিয়াজ শেখ, সহ হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আগামী ৩১শে ডিসেম্বর একই ভেন্যুতে বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য উভয় দলে একাধীক বিদেশী খেলোয়াড় অংশগ্রহন করে।
Leave a Reply