রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে যুব-নারী বান্ধব জনসেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে যুব-নারী বান্ধব জনসেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট অফিস
বাগেরহাটে যুব-নারী বান্ধব জনসেবা বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মনিরুজ্জামান, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তরুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন। এছাড়াও সংলাপে বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংলাপে বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য যুব-নারী বান্ধব জনসেবা বাস্থবায়নের জন্য অতিথিদের সামনে বিভিন্ন দাবী তুলে ধরার পাশাপাশি সরকারি সেবার মান বৃদ্ধিতে তাদের অর্জন সমূহ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers