রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জনপ্রতিনিধিদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জনপ্রতিনিধিদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

চুলকাঠি ডেস্ক  : দলীয় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তিনি এ আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

মন্ত্রী বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছেন, তা দলীয় নেতাকর্মীদের সমুন্নত রাখতে হবে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাজুল ইসলাম।

আইএইচআর/এমএসএইচ/এমএস

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers